Glory of Bangabondhu, Glory of Bangladesh. 26th March Independence Day, Barishal City Corporation (B.C.C) arrange a Fireworks Celebration over Kirtonkhola River’s Sky. Barishal City Corporation (B.C.C) Mayor Serniabat Sadiq Abdullah delightfully welcomes Barishal Splendid Colorful Sky.

Serniabat Sadiq Abdullah,

(Mayor)

Barishal City Corporation (B.C.C)

“২৬শে মার্চ-মহান স্বাধীনতা দিবস” বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) এর মাননীয় মেয়র মহাদয় সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর বিশেষ উদ্যোগে আতশবাজিতে বর্ণিল হবে বরিশালের আকাশ

২৬ মার্চ বাংলাদেশ এর মহান স্বাধীনতা দিবস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির কিংবদন্তী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর অর্জিত হয়েছে স্বাধীন-সার্বভৌম ‘বাংলাদেশ’ নামক দেশ। বিশ্বের মানচিত্রে “বাংলাদেশ” নামক দেশটির একটি সার্বভৌম চিত্রায়ন হয়েছে।

এ বছরের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ রাত সাড়ে ৮ টায় বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) এর উদ্যোগে ও সাউথ এ্যাপোলো হসপিটালের সহযোগিতায় কীর্তনখোলা নদীর তীরে প্রথমবারের মতো “২৬ মার্চ স্বাধীনতা উৎসব” এর আয়োজন করা হয়েছে। সারা বাংলাদেশের মধ্যে এই প্রথম এমন আংয়োজন করতে যাচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) এর মাননীয় মেয়র মহাদয় সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

যেখানে আতশবাজিতে বর্ণিল হবে বরিশালের আকাশ। কীর্তনখোলা নদীর চারপাশ থেকে বিশেষ করে মুক্তিযোদ্ধা পার্ক, ত্রিশ গোডাউন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু, লঞ্চঘাট থেকে উপভোগ করা যাবে এই উৎসব।

উক্ত আয়োজনে আপনার সবান্ধব উপস্থিতি প্রত্যাশা করেছেন মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।